২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেনের স্ত্রীদের জিজ্ঞাসাবাদ করল যুক্তরাষ্ট্র

পাকিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা শুক্রবার ওসামা বিন লাদেনের তিন স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে তাদের কাছ থেকে তেমন কোন তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 06:41 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ওয়াশিংটন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/রয়টার্স)-পাকিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা শুক্রবার ওসামা বিন লাদেনের তিন স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে তাদের কাছ থেকে তেমন কোন তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, "যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা লাদেনের স্ত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু তারা এখনও তেমন কিছু জানায়নি"। হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি সাংবাদিকদের বলেন, "যুক্তরাষ্ট্র সরকার ওসামা বিন লাদেনের স্ত্রীদের জেরা করতে সক্ষম হয়েছে"। পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভিড লাপানও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিরা লাদেনের স্ত্রীদের জিজ্ঞাসাবাদ করতে পেরেছে। তবে যারা জিজ্ঞাসাবাদ করেছে তাদের বিস্তারিত পরিচয় জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এখন লাদেনের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মেলানোর চেষ্টা করছে। যেমন, লাদেন কিভাবে পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদে বাস করতে এলেন এবং ২ মে মৃত্যুর আগে কারা তার সাথে দেখা করতে আসত ইত্যাদি। গত ২ মে পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন কমান্ডো অভিযানে নিহত হন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। ওই অভিযানের পর বিন লাদেনের স্ত্রীদের আটক করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩০ ঘ.