২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেরালাতেও জয়ী কংগ্রেস জোট

পশ্চিবঙ্গের পর কেরালাতেও হেরে গেছে বামপন্থীদের জোট-এলডিএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিবঙ্গের পর কেরালাতেও হেরে গেছে বামপন্থীদের জোট-এলডিএফ। রাজ্যের ১৪০টি আসনের মধ্যে ৭২টিতে জয়ী হয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফ। ক্ষমতাসীন জোট-এলডিএফ পেয়েছে ৬৮টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিলো ৭১টি আসন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে কেরালায় ক্ষমতার পালাবদলের ঐতিহ্য বহাল রইলো। গত কয়েকটি নির্বাচনে দেখা গেছে, এ রাজ্যে প্রতি পাঁচ বছর পর পর ক্ষমতার পালাবদল হচ্ছে। শুক্রবার সকাল ৮টা থেকে কেরালায় ভোট গণনা শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। এ রাজ্যে মোট ভোটার ২ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৭৬৭। এবার ভোট পড়ে ৭৫ দশমিক ১২ শতাংশ। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীদের নেতৃত্বাধীন-এলডিএফ ৯৯ আসন পেয়ে ক্ষমতায় এসেছিলো। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ৪১টি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/এএল/১৯০৬ ঘ.