২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধদেবের পদত্যাগ

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে শাসক দল বামফ্রন্টের পরাজয় স্পষ্ট হয়ে ওঠায় দলের নেতা ও মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 07:51 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে শাসক দল বামফ্রন্টের পরাজয় স্পষ্ট হয়ে ওঠায় দলের নেতা ও মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগ করেছেন। শুক্রবার কলকাতার আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটে বলা হয়, বুদ্ধদেব দুপুর দেড়টায় রাজ্যপাল এইচ ই এম কে নারায়নন এর কাছে তার পদত্যাগপত্র পেশ করেন। বুদ্ধদেব ভট্টাচার্য ২০০০ সালের ৬ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৭ সাল থেকে তিনি বিধানসভার যাদবপুর আসনে নির্বাচিত হয়ে আসছিলেন। ১৯৭৭ সালে কলকাতার কুশি আসন থেকে প্রথম বিধানসভার সদস্য নির্বাচিত হন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিএমের পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০০ সালের নভেম্বরে জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাড়ালে বুদ্ধদেব তার স্থলাভিষিক্ত হন। এর আগে বুদ্ধদেব বিভিন্ন মেয়াদে স্বরাষ্ট্র, তথ্য ও উপ-মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালের ২১ জুন থেকে বামফ্রন্ট পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে। রাজ্যে বিগত পঞ্চায়েত, পৌরসভা ও লোকসভা নির্বাচনে বামফ্রন্টের ব্যাপক ভরাডুবি হয়। এর জন্য সিঙ্গুর, নন্দিগ্রাম, রেজওয়ান হত্যাকাণ্ডের মতো বিষয়কে দায়ী করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/কেএমএস/১৪২৭ ঘ.