২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬৯

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আধাসামরিক বাহিনীর একটি একাডেমীর বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 04:55 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আধাসামরিক বাহিনীর একটি একাডেমীর বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অনেকে। পুলিশের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ খবর জানায়। জানা গেছে, দুইজন আত্মঘাতী হামলাকারী এই বোমা হামলা চালিয়েছে। গত ২ মে ভোররাতে পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন কমান্ডো অভিযানে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হন। এরপর তালেবানসহ অন্যান্য বেশকিছু জঙ্গি গোষ্ঠী বিন লাদেন হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে। কিন্তু এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী শুক্রবারের হামলার দায় স্বীকার করেনি। সেই ঘটনার পর এটাই পাকিস্তানে বড় ধরনের রক্তক্ষয়ী হামলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১০৪৫ ঘ.