২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচির সৌদি কনস্যুলেটে গ্রেনেড হামলা

পাকিস্তানের করাচিতে বুধবার সৌদি আরবের কনস্যুলেটে গ্রেনেড হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

করাচি, পাকিস্তান, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের করাচিতে বুধবার সৌদি আরবের কনস্যুলেটে গ্রেনেড হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। করাচি পুলিশ জানায়, হামলাকারীরা সৌদি কনস্যুলেটে দুটি গ্রেনেড ছোড়ে। এর একটি কম্পাউন্ডের ভেতরে এবং আরেকটি বাইরে পড়ে। গ্রেনেড ছুড়ে হামলাকারীরা পালিয়ে যায়। তারা কে বা কারা তা জানা যায়নি। আল-কায়েদা বরাবরই সৌদি সরকারের বিরোধিতা করে আসছে। ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে এক মার্কিন অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর তারা এ হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/১৮৩৪ ঘ.