২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে ভরসা করতে পারেনি যুক্তরাষ্ট্র

ওসামা বিন লাদেন হত্যা অভিযানের ব্যাপারে পাকিস্তানের ওপর ভরসা করতে পারেনি যুক্তরাষ্ট্র। পাকিস্তান এ অভিযান সম্পর্কে লাদেনকে সতর্ক করে দিতে পারে আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনা ইসলামাবাদকে জানায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 10:53 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ওয়াশিংটন, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওসামা বিন লাদেন হত্যা অভিযানের ব্যাপারে পাকিস্তানের ওপর ভরসা করতে পারেনি যুক্তরাষ্ট্র। পাকিস্তান এ অভিযান সম্পর্কে লাদেনকে সতর্ক করে দিতে পারে আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনা ইসলামাবাদকে জানায়নি। সিআইএ'র পরিচালক লিওন প্যানেট্টা মঙ্গলবার টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি বলেন, এ অভিযানে পাকিস্তানের সঙ্গে কাজ করার চেষ্টা করলে গোটা অভিযানটাই প- হয়ে যেতে পারে; পাকিস্তান এ অভিযান সম্পর্কে লাদেনকে সতর্ক করে দিতে পারে এমনটিই ভাবা হয়েছিলো। প্যানেট্টা জানান, দুটো উপায়ে এ হামলা চালানোর কথা বলা হয়েছিলো প্রেসিডেন্ট বারাক ওবামাকে। এক, কম্পাউন্ডে বি-২ বোমা ফেলা। দুই, সরাসরি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা। কিন্তু পরে হতাহতের ঘটনা বেশি হওয়ার আশঙ্কায় বিমান হামলার চিন্তা-ভাবনা বাদ দেওয়া হয়। তবে বৃহস্পতিবার পর্যন্ত বিমান হামলার কথা ভাবা হয়েছিলো। কিন্তু পরের দিন ওবামা হেলিকপ্টার হামলা চালানোর সম্মতি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৬৩৭ ঘ.