২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোপ জন পলকে স্বর্গবাসী ঘোষণা

পোপ ২য় জন পলকে আনুষ্ঠানিকভাবে স্বর্গবাসী ঘোষণা করা হয়েছে রোববার। ভ্যাটিক্যান সিটিতে সমবেত কয়েক লাখ মানুষের সামনে এ ঘোষণা দেওয়া হয়। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ভ্যাটিক্যান সিটি, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পোপ ২য় জন পলকে আনুষ্ঠানিকভাবে স্বর্গবাসী ঘোষণা করা হয়েছে রোববার। ভ্যাটিক্যান সিটিতে সমবেত কয়েক লাখ মানুষের সামনে এ ঘোষণা দেওয়া হয়। পলকে ইশ্বরের সেবক 'সন্ত' ঘোষণার পথে এটিই সর্বশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমান পোপ ষোড়শ বেনেডিক্ট তার পূর্বসুরী পলকে স্বর্গবাসী ঘোষণা করেন। এ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে পূণ্যার্থীরাসহ ১০ লাখেরও বেশি লোক সমাগম ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। লোকজন ব্যানার ও পতাকা নিয়ে সেন্ট পিটারস স্কয়ারে জড়ো হয়। ছয় বছর আগে জন পল ২য়'র মৃত্যুর পর রোমে এতা বড় জনসমাবেশ আর হয়নি। জন পলের দেশ পোল্যান্ড থেকে অনুষ্ঠানে যোগ দেয় বহু সংখ্যক মানুষ। ৯০ টি দেশের রাষ্ট্রপ্রধান ও গন্যমাণ্য ব্যক্তিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোল্যান্ড, মেকিস্কো এবং জিম্বাবুয়ের প্রেসিডেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৭ ঘ.