নয়াদিল্লি, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গঙ্গার পানি পরিশোধনে বৃহস্পতিবার বিশ্ব ব্যাংক থেকে ১শ' কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে ভারতের মন্ত্রিসভা।
পানি পরিশোধনে নেওয়া আট বছরের একটি প্রকল্পের জন্য এ ঋণ অনুমোদন করা হয়েছে বলে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে।
শিল্প কারখানা ও গেরস্থালির বর্জ্যই মূলত গঙ্গার পানি দূষণের জন্য দায়ী। ২০২০ সালের মধ্যে এ নদীতে বর্জ্য ফেলা বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
হিমালয়ের পশ্চিমাংশের হিমবাহ থেকে সৃষ্ট ২ হাজার ৫শ' ১০ কিলোমিটার দীর্ঘ গঙ্গা বাংলাদেশে পদ্মা নাম ধারণ করে। অবশেষে সেটি বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২১ ঘ.
bdnews24