২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরোক্কোর পর্যটন ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ১৪

মরোক্কোর পর্যটক সমাগমস্থল মাররাকেশ এর একটি ব্যস্ত ক্যাফেতে বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে কয়েকজন বিদেশিসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

মাররাকেশ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- মরোক্কোর পর্যটক সমাগমস্থল মাররাকেশ এর একটি ব্যস্ত ক্যাফেতে বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে কয়েকজন বিদেশিসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। পর্যটনস্থল জেমা-এল-ফা স্কয়ারের আরগানা ক্যাফেতে এ বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছিলো। পরে স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, বোমা হামলা ঘটেছে বলে আলামত পাওয়া যাচ্ছে। বিস্ফোরণস্থল থেকে পাওয়া প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনাটিকে অপরাধমূলক মনে করা হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়। এ ঘটনায় মুসলিম জঙ্গিরা জড়িত কিনা তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি কর্মকর্তারা। মাররাকেশের দুইজন রয়টার্সকে বলেন, আত্মঘাতী কোনো বোমা হামলাকারী এ ঘটনা ঘটিয়েছে। তবে এ খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরোক্কো সরকারের মুখপাত্র খালিদ নাসিরি ফরাসি টিভিতে বলেছেন, বৃহস্পতিবারের এ হামলায় বেশ কয়েকটি দেশের নাগরিক হতাহত হয়েছে। কিন্তু তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি। নিহতদের ১১ জনই বিদেশি। এর মধ্যে ৫ জন নারী বলে এএফপি কে জানিয়েছেন এক হাসপাতাল সূত্র। তবে এ খবরও নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে মরোক্কোয় বড় ধরনের আরেকটি বোমা হামলা ঘটেছিলো কাসাব্লাঙ্কা শহরে ২০০৩ সালে। আত্মঘাতী বোমা হামলাকারীসহ ওই হামলায় মারা পড়েছিলো ৪৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৫ ঘ.