২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরাতায় হামলা চলছে: জানালো বিদ্রোহীরা

মিসরাতায় লিবীয় সেনাবাহিনীর হামলা বন্ধ রাখার ঘোষণা সত্ত্বেও সেখানে হামলা চলছে। রোববার গাদ্দাফির অনুগত বাহিনী মিসরাতায় প্রচ- বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছেন বিদ্রোহীদের এক মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

আলজিয়ার্স, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিসরাতায় লিবীয় সেনাবাহিনীর হামলা বন্ধ রাখার ঘোষণা সত্ত্বেও সেখানে হামলা চলছে। রোববার গাদ্দাফির অনুগত বাহিনী মিসরাতায় প্রচ- বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছেন বিদ্রোহীদের এক মুখপাত্র। মিসরাতায় প্রায় দু মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে গাদ্দাফি বাহিনী। কিন্তু শনিবার হঠাৎই লিবিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম জানান, স্থানীয় আদিবাসী নেতাদেরকে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসার সুযোগ দিতে সেনাবাহিনী মিসরাতায় হামলা বন্ধ রেখেছে। তিনি বলেন, সেনারা মিসরাতা ছেড়ে না গেলেও হামলা বন্ধ করা হয়েছে। কিন্তু তিনি এ কথা বললেও আসলে সেখানে হামলা বন্ধ হয়নি। বিদ্রোহীরাও মিসরাতা থেকে গাদ্দাফি বাহিনীর পিছু হটার খবর নাকচ করে বলেছে, শহরের পরিস্থিতি বিপজ্জনক। মিসরাতা থেকে বিদ্রোহী মুখপাত্র আব্দেলসালাম টেলিফোনে রয়টার্সকে বলেন, "গাদ্দাফি ব্রিগেড সকালের দিকে এলোপাতাড়ি বোমা হামলা চালিয়েছে। এখনো চলছে বোমাবর্ষণ। শহরের কেন্দ্রস্থল লক্ষ্য করে প্রধানত ত্রিাপোলি স্ট্রিট এবং তিনটি আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে তারা।" তবে এ হামলায় হতাহতের কোনো ঘটনার কথা জানান নি তিনি। এর আগের দিনগুলোতে মিসরাতায় গাদ্দাফি বাহিনীর হামলায় শ শ মানুষ নিহত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, মিসরাতায় দু'পক্ষের সংঘর্ষে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। মধ্য ফেব্রুয়ারিতে লিবিয়ার চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার প্রতিবাদে মিসরাতাসহ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে নিয়োজিত সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে। তখন থেকে মিসরাতার নিয়ন্ত্রণ ফিরে পেতে সেখানে অভিযান চালিয়ে আসছে গাদ্দাফির অনুগত বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০২ ঘ.