২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে বোমা বিস্ফোরণে নিহত ১৫

পাকিস্তানের করাচিতে একটি ক্লাবে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির সর্ববৃহৎ শহরটিতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। এতে ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 05:12 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

করাচি, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের করাচিতে একটি ক্লাবে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির সর্ববৃহৎ শহরটিতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। এতে ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণে ১৬ জনের মৃত্যুর খবর বিবিসি জানালেও পুলিশ কর্মকর্তা সাকিব সুলতান রয়টার্সকে বলেন, "বোমাটি ক্লাবের ভেতরে আগে থেকে পেতে রাখার সম্ভাবনা রয়েছে।" তিনি আরো বলেন, "বিস্ফোরণে ১৫ জন নিহত ও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে আমি নিশ্চিত করছি।" ক্লাবে বোমা হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি। অবশ্য এই অঞ্চলে অপরাধী চক্রের বিশাল আধিপত্য রয়েছে। এই ক্লাবটিও অপরাধী চক্রের মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এবং সেখানে অবৈধভাবে জুয়া খেলা চলতো বলে পুলিশ জানায়। কর্মকর্তারা বিবিসিকে জানান, বোমার প্রকৃতি দেখে তারা ধারণা করছেন এটি ইসলামি জঙ্গিদের কাজ হতে পারে। আবার অপরাধী চক্রের অন্তর্কলহের জেরেও এ ঘটনা ঘটে থাকতে পারে বলে কেউ কেউ অনুমান করছেন। করাচির দক্ষিণাঞ্চলীয় দরিদ্র অঞ্চলে অবস্থিত এই ক্লাবটি 'রুমি ক্লাব' নামে পরিচিত। এখানে জুয়া খেলা অবৈধ হলেও বেশ জনপ্রিয়। করাচিতে আদিবাসী, রাজনৈতিক ও সা