২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অরুণাচলে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৭

অরুণাচলে একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মঙ্গলবার ১৭ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অরুণাচলে একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মঙ্গলবার ১৭ জন নিহত হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার অরুণাচলের তাওয়াং জেলার বিমানবন্দরে ২৩ জন আরোহী নিয়ে একটি পাওয়ানস হ্যানস হেলিকপ্টার অবতরণের সময় আগুন ধরে বিধ্বস্ত হয়। তাওয়াংয়ের জেলা প্রশাসক জি পাডু বলেন, আরোহীদের মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি ১৭ জন মারা গেছে। উদ্ধার অভিযান চলছে। গৌহাটি থেকে দুপুর সোয়া একটায় তাওয়াংয়ের উদ্দেশ্যে যাত্রা করে হেলিকপ্টারটি। হেলিকপ্টারে দুই শিশুসহ ১৮ যাত্রী ও পাঁচজন বৈমানিক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২৩১ঘ.