কিয়েভ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চেরনোবিল পরমাণু কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনার ২৫ বছর পূর্তিতে মঙ্গলবার ইউক্রেনে শুরু হচ্ছে আন্তর্জাতিক দাতা সম্মেলন। চেরনোবিলের সুরক্ষায় আরো তহবিল সংগ্রহের চেষ্টা চলবে এ সম্মেলনে।
জি-এইট এবং ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর নেতারা ইতোমধ্যেই সমবেত হতে শুরু করেছেন কিয়েভ এ।
জাপানে পরমাণু কেন্দ্রে তেজস্ক্রিয়তা বিপর্যয়ের পর আরো বেশি গুরুত্ব পাচ্ছে এ সম্মেলন। নেতারা চেরনোবিল সুরক্ষায় প্রায় ৭৪ কোটি ইউরো সংগ্রহের চেষ্টা নেবেন।
১৯৮৬ সালে দুর্ঘটনার পর চেরনোবিলের ৪ নম্বর চুল্লি থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া ঠেকাতে চুল্লিটি আবার নতুন করে আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া দরকার বলে মনে করা হচ্ছে।
এ কাজে ইতোমধ্যেই অতিরিক্ত ১১ কোটি ইউরো অনুদান দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল ব্যারোসো।
জি-এইট ভুক্ত দেশগুলো এর চেয়েও বেশি তহবিল সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে।
তবে ইউরোপীয় কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন প্রতিশ্র"ত মোট অর্থের পরিমাণ ৭৪ কোটি ইউরোর কম হবে বলে ধারণা করছেন তিনি।
তিনি বলেন, আমরা ৫০ কোটি ইউরো পেলেই প্রচেষ্টা সার্থক হয়েছে ধরে নেবো। কারণ, চেরনোবিলের সুরক্ষায় প্রধান দাতাদেশ জাপান কতটা সাহায্য দিতে পারবে তা নিয়ে প্রশ্ন আছে বলে জানান তিনি।
জাপান এখন নিজেদের পরমাণু দুর্ভোগ সামলাতেই ব্যস্ত, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫১ ঘ.
bdnews24