২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় নির্বাচনপরবর্তী দাঙ্গা সবাইকে শান্ত থাকার অনুরোধ জোনাথনের

নাইজেরিয়ায় নির্বাচনপরবর্তী সংঘর্ষ ও সহিংসতা বন্ধ করে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। জোনাথন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরে দেশটির মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চলে দাঙ্গা শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 06:58 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরিয়ায় নির্বাচনপরবর্তী সংঘর্ষ ও সহিংসতা বন্ধ করে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। জোনাথন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরে দেশটির মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চলে দাঙ্গা শুরু হয়। জোনাথন এই দাঙ্গাকে 'অপ্রয়োজনীয়' ও 'এড়ানোযোগ্য' আখ্যা দিয়ে সবাইকে জাতীয় স্বার্থে এক থাকার আহ্বান জানান। এক বিবৃতিতে তিনি বলেন, দেশের কিছু এলাকায় দাঙ্গার খবরে তিনি অত্যন্ত ব্যথিত। অপ্রয়োজনীয় এই দাঙ্গা-হাঙ্গামা বন্ধ করার জন্য তিনি দেশবাসীর কাছে আন্তরিক অনুরোধ জানান। জোনাথন বলেন "কারো রাজনৈতিক অভিলাষ নাইজেরিয়ার কোনো নাগরিকের রক্তের সমতুল্য নয়।" রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে বিজয়ী বলে ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। তিনি ৫৭ শতাংশ ভোট পেয়েছেন বলে কমিশন জানায়। এই নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ বলে রায় দিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষরা। কিন্তু জোনাথনের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাশাসক জেনারেল মুহাম্মাদু বুহারি নির্বাচনে কারচুপির অভিযোগ করেন। বিবিসি জানায়, নিকট অতীতে নাইজেরিয়ার আর কোনো নির্বাচনী ফলাফল নিয়ে মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চল ও খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণাঞ্চলের মধ্যে এতো বৈরি অবস্থা তৈরি হয়নি। জোনাথন খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণাঞ্চলের একটি রাজ্য ছাড়া বাকিগুলোতে জয়লাভ করেছেন। আর মুহাম্মাদু বুহারি জয়লাভ করেছেন মুসলিম অধ্যুষিত উত্তরপূর্ব ও উত্তরপশ্চিমাঞ্চলে। উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ও খ্রিস্টান অধ্যুষিত উত্তর-মধ্যাঞ্চলে উভয় প্রার্থীই ভোট পেয়েছেন। এর আগের কোন নির্বাচনেই এরকম বিভক্তি দেখা যায়নি। গত বছর উত্তরাঞ্চলীয় প্রেসিডেন্ট উমারু ইয়ার আদুয়া মারা যাওয়ার পর তৎকালীন ভাইস-প্রেসিডেন্ট জোনাথন তার স্থলাভিষিক্ত হলে নাইজেরিয়ার অসা