২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান মন্ত্রণালয়ে হামলায় নিহত ২

আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক সেনার গুলিতে ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 10:47 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

কাবুল, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক সেনার গুলিতে ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে। মন্ত্রণালয়ে একজন আত্মঘাতী হামলাকারীও প্রবেশ করেছিলো। তবে সে বিস্ফোরণ ঘটানোর আগেই তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক মুখপাত্র। স্থানীয় এক স্কুল শিক্ষক ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, আমি কাজে যাচ্ছিলাম। লোকজন বললো, ৪ আত্মঘাতী হামলাকারী প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ঢুকেছে। তাদের একজন বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। আর বাকী তিনজনকে পুলিশ গুলি কওে হত্যা করেছে। গুলি চালানো ওই সেনা সদস্যের সঙ্গে আত্মঘাতী হামলাকারীর যোগ ছিলো কিনা এবং নিহতের যে সংখ্যা জানানো হয়েছে তার মধ্যে হামলাকারীও আছে কিনা সে ব্যাপাওে মুখপাত্র কিছু বলথে অস্বীকৃতি জানান। কয়েকটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন আফগান উপপ্রতিরক্ষামন্ত্রীর এক দেহরক্ষী। আর আহতদের মধ্যে আছেন প্রতিরক্ষামন্ত্রীর এক সহকারী কর্মকর্তা এবং আর্মি চিফ অব স্টাফ সেক্রেটারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৭ ঘ.