২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইতালীয় শান্তিকর্মীর লাশ উদ্ধার

গাজায় ভিট্টোরিও অ্যারিগোনি নামের এক ইতালীয় শান্তিকর্মীর লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

গাজা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় ভিট্টোরিও অ্যারিগোনি নামের এক ইতালীয় শান্তিকর্মীর লাশ পাওয়া গেছে। গাজার নিরাপত্তা কর্মকর্তারা জানান, নিরাপত্তা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গাজার একটি বাড়ি থেকে ফাঁস লাগানো অবস্থায় অ্যারিগোনির লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে তাকে অপহরণ করা হয়। হামাস কর্মকর্তারা বলেন, এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক ও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার সকালে হাসপতালে মৃতদেহ নেওয়া হলে সেখানে তার বন্ধুরা ভিড় জমায়। এক বন্ধু বিবিসিকে বলেন, "নিজের দেশ, পরিবার ও পুরো জীবন ছেড়ে অবরোধ ভাঙতে এখানে এসেছিলেন তিনি। আমরা তাকে মেরে ফেললাম? কেন?" ২০০৮ সালে ইসরায়েলি অবরোধ ভেঙে একটি নৌকা করে গাজা গিয়েছিলেন অ্যারিগোনি। তখন থেকে গাজায় ছিলেন তিনি। সালাফি নামের একটি জঙ্গি সংগঠন অ্যারিগোনিকে অপহরণ করে। গত মাসে আটক হওয়া সালাফির নেতা শেখ আবু ওয়ালিদ আল-মাকদাসিসহ কয়েকজন বন্দীর মুক্তি না দিলে অ্যারিগোনিকে হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা। অপহরণকারীরা ইউটিউবে একটি ভিডিওচিত্র প্রকাশ করে। তাতে চোখে কালো কাপড় বাধা অ্যারিগোনিকে পেটানোর দৃশ্য দেখা যায়। ভিডিওচিত্রের ক্যাপশনে লেখা, "ইতালীয় এ বন্দী কেবল দুর্নীতি ছড়াতে আমাদের দেশে ঢুকেছে।" ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের সদস্য অ্যারিগোনি ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের অবসানের দাবিতে কাজ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/জেকে/১৮১৩ ঘ.