মানামা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রধান বিরোধী গ্র"প ওয়েফাক ও ইসলামিক অ্যাকশন পার্টির বিলুপ্তি চেয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে বাহরাইন সরকার।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, "ইসলামিক অ্যাকশন পার্টি এবং ওয়েফাক গ্র"পের বিলুপ্তি চেয়ে আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে বিচার ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।"
"সংবিধান লঙ্ঘনের দায়ে এটা করা হচ্ছে। যেসব কর্মসূচি পালিত হয়েছে তাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অসম্মান এবং সামাজিক শান্তি ও জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে।"
তিউনিসিয়া ও মিশরের গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে সুন্নিশাসিত রাজতন্ত্রের এ দেশটিতে ফেব্র"য়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে শিয়া মতাবলম্বীরা। রাজবন্দিদের মুক্তি ও সম নাগরিক অধিকারের দাবি করেন তারা।
কিন্তু বাদশা হামাদ বিন ঈসা আল-খলিফা মার্চের মধ্যভাগে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো থেকে নিরাপত্তা বাহিনী নিয়ে পরিস্থিতি সামাল দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/২১৫১ ঘ.
bdnews24