২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৬

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরস্তানের আদিবাসী এলাকায় মার্কিন ড্রোন হামলায় ছয়জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

পেশোয়ার, পাকিস্তান, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরস্তানের আদিবাসী এলাকায় মার্কিন ড্রোন হামলায় ছয়জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানান, বুধবার আফগান সীমান্ত থেকে ১২ কিলোমিটার পূর্বের বাঘার গ্রামে একটি গাড়িতে ড্রোন (মনুষ্যবিহীন বিমান) থেকে চারটি ক্ষেপণাস্ত্র হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, জঙ্গিদের একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। "ছয়জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।"- বলেন তিনি। রহিমউল্লাহ ওয়াজির নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, "কয়েকটি ড্রোন উড়ে যাওয়ার সময় চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।" পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমদ সুজা পাশা পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা বন্ধের আহ্বান জানানোর দু'দিন পর আবারো এ হামলা হলো। যুক্তরাষ্ট্রে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র পরিচালক লেওন প্যানেট্টার সঙ্গে এক বৈঠকে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানিয়ে সুজা বলেন, হামলায় বেসামরিক মানুষও মারা যাওয়ায় পাকিস্তানের জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। এর আগে ১৭ মার্চ পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় সন্দেহভাজন ৩৮ জঙ্গি নিহত হয়। তখন হামলার তীব্র নিন্দা জানান দেশটির সেনাপ্রধান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮০৫ ঘ.