২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোসনি মুবারক হাসপাতালে

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্র এ খবর দিয়েছেন বলে সিএনএন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 06:24 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্র এ খবর দিয়েছেন বলে সিএনএন জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, হোসনি মুবারককে শার্ম এল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসি জানায়, সেনাবাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, "মঙ্গলবার বিকালে এই পর্যটন নগরীতে কড়া নিরাপত্তার মধ্যে মুবারককে শার্ম এল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।" সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মিশরের স্বাস্থ্যমন্ত্রী এ ব্যাপারে একটি বিবৃতি দেবেন। রাষ্ট্রীয় নাইল টিভির রিপোর্টার আশরাফ সায়ালাম জানান, হাসপাতালের ভেতরে কী হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। শুধু রোগীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। অন্য একটি টিভির রিপোর্ট অনুযায়ী মুবারককে ওই হাসপাতালের ভিআইপি উইংয়ে ভর্তি করা হয়েছে এবং জরুরি রোগী ছাড়া অন্য কাউকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে না। দীর্ঘ তিন দশকের ব্যাপক দুর্নীতি ও সা