সানা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ তার পদত্যাগ নিয়ে উপসাগরীয় আরব দেশগুলোর পরিকল্পনা মেনে নিয়েছেন। বিচার থেকে রেহাই পাওয়ার আভাস পেয়ে এ পরিকল্পনায় সাড়া দিয়েছেন তিনি। কিন্তু বিরোধীরা পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেছে।
রিয়াদে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোববার প্রথম জানায় ইয়েমেন সঙ্কটে তাদের মধ্যস্থতার উদ্যোগের মধ্যে রয়েছে সালেহ এর পদত্যাগের বিষয়টি। তবে এর কোনো সময় উল্লেখ করা হয়নি।
ইয়েমেনে সরকার ও বিরোধী পক্ষকে নিয়ে রিয়াদে মন্ত্রীরা একটি বৈঠক আহ্বান করলেও এর কোনো দিন নির্ধারণ করা হয়নি।
কূটনৈতিক কয়েকটি সূত্র জানিয়েছে, সালেহ তিনিসহ তার ছেলেদের বিচার থেকে অব্যাহতি পাওয়ার নিশ্চয়তা লাভের বিনিময়ে পদত্যাগ করতে রাজি। কিন্তু এতে ঘোর আপত্তি জানিয়েছে বিরোধীরা।
শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা শাসকগোষ্ঠীকে বিচার থেকে অব্যাহতির নিশ্চয়তা দেওয়ার প্রস্তাবকে বোকামী আখ্যা দিয়ে বিরোধীরা সর্বাগ্রে সালেহ'র পদত্যাগ দাবি করেছে। বিরোধীদেও মুখপাত্র মোহাম্মদ আল সাবরি একথা বলেছেন।
ইয়েমেনে প্রেসিডেন্ট সালেহ'র ৩২ বছরের শাসনাবসানের দাবিতে চলমান বিক্ষোভের মুখে জিসিসি তার পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করেছে।
রোববার জিসিসি ইয়েমেনে রাজনৈতিক সঙ্কট নিরসনে ভাইস প্রেসিডেন্ট আবদ-রাব্বো মনসুরের হাতে নিরাপদ এবং নির্বিঘে
bdnews24