আবিদজান, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টের প্রেসিডেন্ট লরা বাগবোর অনুগত বাহিনী শনিবার আবিদজানে আলাসানে ওয়াত্তারার হোটেলের সদরদপ্তরগুলোতে হামলা চালিয়েছে।
আবিদজানে জাতিসংঘের এক মুখপাত্র হামাদোন টুরে জানান, বাগবোর বাড়ি থেকে গলফ হোটেলকে লক্ষ্য করে ভারী অস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়।
নির্বাচনের পর থেকে ওয়াত্তারা এ হোটেলে অবস্থান করছেন এবং
এখান থেকেই দলীয় কর্মকাণ্ড চালাচ্ছেন।
হামাদোন বলেন, "এটা কোনো যুদ্ধ নয়। বরং গলফ হোটেলকে লক্ষ্য করে বাগবোর বাড়ির কাছাকাছি থেকে তার অনুগত বাহিনীর চালানো সরাসরি হামলা এটি।"
হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।
হোটেলের পাশের এক অধিবাসী মরিয়ম কোনাটে বলেন, "ভারী অস্ত্র দিয়ে তীব্র হামলা চালানো হয় এবং আমাদের বাড়ি কেঁপে ওঠে, এমনকি কিছু জানালাও ভেঙে গেছে। আমরা সবাই বাড়িতে আটকে ছিলাম।"
আইভরি কোস্টের জাতিসংঘ মিশনকে সহায়তাকারী ও প্রেসিডেন্ট হিসেবে ওয়াত্তারাকে সমর্থনকারী ফরাসি সেনারা শনিবার আবিদজানের বন্দরের নিরাপত্তা নিশ্চিত করলেও কোকোডি ও প্লাতোর পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখনও লড়াই চলছে।
আইভরি কোস্টে ফরাসি সেনাবাহিনীর মুখপাত্র ফ্রেডারিক দাগুইলন বলেন, "সারারাতে তারা (বাগবোর বাহিনী) যে অবস্থান অর্জন করেছিল সকালে তা হারিয়েছে।"
বাগবোর অনুগত বাহিনী 'অধিক আত্মবিশ্বাসী' হয়ে উঠেছে বলেও জানান তিনি।
কোকোডোতে আটকে পড়া কূটনৈতিকদের উদ্ধারে শনিবার সকালে চালানো এক ব্যর্থ তৎপরতায় ফরাসি হেলিকপ্টার ও বাগবোর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে ব্রিটিশ ও অন্যান্য কূটনীতিকদের উদ্ধার করা হয়েছে বলে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান।
আইভরি কোস্টে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ওয়াত্তারা বিজয়ী হয়েছে বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। জাতিসংঘসহ আন্তর্জাতিক স
bdnews24