২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে গাদ্দাফির চিঠি 'অবৈধ যুদ্ধ' বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

লিবিয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বারাক ওবামাকে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছেন মুয়াম্মার গাদ্দাফি। কিন্তু ওই আহ্বান প্রত্যাখ্যান করে গাদ্দাফিকে ক্ষমতা ছেড়ে নির্বাসনে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 05:24 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বারাক ওবামাকে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছেন মুয়াম্মার গাদ্দাফি। কিন্তু ওই আহ্বান প্রত্যাখ্যান করে গাদ্দাফিকে ক্ষমতা ছেড়ে নির্বাসনে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। আফ্রিকান বংশোদ্ভুত ওবামাকে 'আমাদের সন্তান' সম্বোধন করে গাদ্দাফি ওই চিঠিতে একটি উন্নয়নশীল দেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে এই 'অবৈধ যুদ্ধ' বন্ধের আহ্বান জানান বলে বিবিসি অনলাইন জানায়। মার্কিন যুদ্ধবিমান লিবিয়ায় আর হামলায় অংশ নিচ্ছে না