২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় জাতিসংঘ বিমান বিধ্বস্ত, নিহত ১০

কঙ্গোর রাজধানী কিনসাসায় জাতিসংঘের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

কিনসাসা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোর রাজধানী কিনসাসায় জাতিসংঘের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে জাতিসংঘের এক সূত্র রয়টার্সকে বলেন, কিনসাসার বিমান বন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। "বিমানটি খুব গতিতে ভূপাতিত হয়ে দুই ভাগ হয় এবং তাতে আগুন লেগে যায়।" পূর্বাঞ্চলীয় শহর গোমা থেকে বিমানটি কিনসাসায় যায় বলে সূত্রটি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/