ওয়াশিংটন, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এক মার্কিন খ্রিস্টান যাজকের কথিত কোরআন পোড়ানোর প্রতিবাদে আফগানিস্তানজুড়ে তৃতীয়দিনের মতো সহিংস বিক্ষোভে রোববার কান্দাহারে ২ পুলিশ নিহত এবং ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
এদিন কান্দাহারে আরেকটি জাতিসংঘ কার্যালয় অভিমুখে মিছিল করে শ শ মানুষ। এছাড়া, জালালবাদসহ আরো কয়েকটি এলাকায়ও বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে শুক্র ও শনিবারেও একই ধরনের বিক্ষোভ হয়েছে। শনিবার কান্দাহারে সহিংসতায় অন্তত ১০ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে।
তার আগে শুক্রবার মাজার ই শরিফ শহরে জাতিসংঘ কার্যালয়ে হামলায় নিহত হয় ৭ জন জাতিসংঘ স্টাফ এবং ৫ আফগান বিক্ষোভকারী। সব মিলিয়ে গত দুদিনের সহিংসতায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৩৫০ ঘ.
bdnews24