২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার লিবিয়া ছাড়লেন উপ-পররাষ্ট্রমন্ত্রী

লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসার পর এবার দেশ ছেড়ে তিউনিসিয়া হয়ে গ্রিসে পাড়ি জমিয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্দুলাতি ওবেইদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

তিউনিস, এপ্রিল ৩ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসার পর এবার দেশ ছেড়ে তিউনিসিয়া হয়ে গ্রিসে পাড়ি জমিয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্দুলাতি ওবেইদি। প্রতিবেশী দেশ তিউনিসিয়া হয়ে তিনি ইতোমধ্যেই গ্রিসের রাজধানী এথেন্সে গেছেন। রোববার রয়টার্সকে একথা জানিয়েছেন তিউনিসিয়ার জেরবা বিমানবন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র। ওবেইদির অবস্থান জানতে চাওয়া হলে তিনি একথা জানান। এর আগে ওবেইদি তিউনিসিয়ার সীমান্তবর্তী জেরবা বিমানবন্দরের পথে রয়েছেন বলে খবর দিয়েছিলো দেশটির রাষ্ট্রীয় টিএপি বার্তা সংস্থা। তিনি সরকারি সফরে তিউনিসয়ায় যাননি এবং দেশটির কর্মকর্তাদের সঙ্গেও কোনো যোগযোগ করেননি বলে জানায় তারা। ওবেইদির আগে গত সপ্তাহে দেশ ছেড়ে তিউনিসিয়া হয়ে ইংল্যান্ডে যান লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা। লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির পক্ষ ত্যাগ করতেই তিনি দেশ ছাড়েন বলে জানায় ব্রিটিশ সরকার। লিবিয়ায় বিদ্রোহীদের ওপর গাদ্দাফি বাহিনীর কঠোর অভিযানের মুখে মুসা স্বপক্ষ ত্যাগ করেন। গাদ্দাফি সরকারে থাকা শীর্ষ কর্মকর্তারা একে একে তার পক্ষ ত্যাগ করছেন বলে গত বৃহস্পতিবার খবর দেয় বিভিন্ন আরবি পত্রিকা। এরমধ্যে কয়েকজনের পক্ষত্যাগের খবর নিশ্চিত হওয়া গেছে। কিন্তু এ পরিস্থিতিতেও লিবিয়ায় বিদ্রোহীদের সঙ্গে গাদ্দাফি অনুগত সেনাদের লড়াই বন্ধ হয়নি। ব্রেগায় শক্তি বাড়িয়েছে বিদ্রেহী বাহিনী। মিসরাতাতেও চলছে তুমুল লড়াই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০২ ঘ.