২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৪১

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় দেরা গাজি খান নগরীতে একটি সুফির মাজারে রোববার আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে প্রায় ১শ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ইসলামাবাদ, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের পূর্বাঞ্চলীয় দেরা গাজি খান নগরীতে একটি সুফির মাজারে রোববার আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে প্রায় ১শ জন। দেরা গাজি খানের পুলিশ কর্মকর্তা জাহিদ আলী বলেন, "হামলাটি আত্মঘাতী। আমরা একজন হামলাকারীকে আটক করেছি। তার দেহে থাকা বোমা পুরোপুরি বিস্ফোরিত হয়নি। সে আহত হয়েছে।" এর আগের খবরে ওই নগরীর উদ্ধারকাজের দায়িত্বে থাকা প্রধান কর্মকর্তা নাতিক হায়াত হামলায় ৩০ নিহত এবং ১শ জন আহত হওয়ার কথা জানান। গাজি খান এর আরেক পুলিশ কর্মকর্তা জাওয়ার আলী প্রাথমিক খবরে টেলিফোনে রয়টার্সকে বলেন, সুফির মাজারে একের পর আরেকটি বিস্ফারণ ঘটেছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৫ ঘ.