২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুবারকের জব্দ হওয়া সম্পদ উদ্ধারে মিশরে কমিটি গঠন

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের জব্দ হওয়া সম্পদ পুনরুদ্ধারের জন্য দেশটির সেনাশাসিত সরকার একটি কমিটি গঠন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 08:35 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

কায়রো, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের জব্দ হওয়া সম্পদ পুনরুদ্ধারের জন্য দেশটির সেনাশাসিত সরকার একটি কমিটি গঠন করেছে। ওই কমিটি যেসব দেশে মুবারকের সম্পদ জব্দ হয়েছে সেসব দেশ ভ্রমণ করবে এবং সেই সম্পদ উদ্ধার করে মিশরে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এ লক্ষ্যে ওই কমিটি ইউরোপ ভ্রমণ করবে বলে জানা গেছে। বৃহস্পতিবার মিশরের রাষ্ট্রীয় সংবাদসংস্থা মিনা এ তথ্য জানায়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সরকার গত ২১ মার্চ মুবারকের সম্পদসহ তার ১৮ জন সহযোগীর সম্পদ জব্দ করার ব্যাপারে সম্মত হয়। জব্দ হওয়া সম্পদ পুনরুদ্ধারের লক্ষ্যে মিশরের প্রতিনিধি দলটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সুইজারল্যান্ডে যাবে। চলতি বছরের ১১ ফেব্র"য়ারি প্রবল গণআন্দোলনের মুৃখে পদত্যাগ করেন হোসনি মুবারক। আর ওইদিনই দেশটি সুইস ব্যাংকে গচ্ছিত মুবারকের সম্পদ জব্দের ঘোষণা দেয়। জব্দ হওয়া সম্পদ উদ্ধারে গঠিত কমিটির প্রধান বিচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এসাম এল-গাওয়াহরি বলেন, "জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশন অনুযায়ী মুবারকের সম্পদ দেশে ফিরিয়ে আনার জন্য সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে"। আগামী কয়েকদিনের মধ্যেই ওই কমিটি কাজ শুরু করবে বলে জানা গেছে। মুবারককে ক্ষমতা থেকে সরানোর পেছনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তাই এই সম্পদ উদ্ধারে আগ্রহী। তাদের ধারণা মুবারক বিদেশি ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলার জমা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৪৩১ ঘ.