বিন জাওয়াদ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিসরাতা শহরে সোমবার অস্ত্রবিরতি ঘোষণা করেছে লিবিয়া সরকার। লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এ ঘোষণা দেয় বলে জানিয়েছে লিবিয়ার জানা বার্তা সংস্থা।
মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানায়, সন্ত্রাস-বিরোধী ইউনিট সশস্ত্র সন্ত্রাসী গ্র"পগুলোর ওপর গুলি চালানো বন্ধ করেছে। মিসরাতা এখন শান্ত এবং নিরাপদ।
এর মধ্য দিয়ে লিবিয়া সরকার অস্ত্রবিরতির প্রতিশ্র"তিতে অটল থাকারই পরিচয় দিয়েছে বলে দাবি করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে।
এর আগে মিসরাতার একটি অংশ গাদ্দাফি বাহিনীর দখলে চলে যাওয়ার কথা জানান বিদ্রোহীদের এক মুখপাত্র। তিনি জানান, শহরটির একাংশ বিদ্রোহীদের দখলে তবে অন্য অংশ নিয়ন্ত্রণ করছে গাদ্দাফি সমর্থক বাহিনী।
তবে যৌথবাহিনীর বিমান হামলার সহায়তায় লিবিয়ায় বিদ্রোহীদের অগ্রযাত্রা এখনো অব্যাহত রয়েছে। মুয়াম্মার গাদ্দাফির জন্মস্থান সিরত এ সোমবার থেকে যৌথবাহিনীর বিমান হামলা শুরু হয়েছে।
এর সহায়তায় শহরটিতে অগ্রসর হয়ে সোমবার তা দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা।
লিবিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, যৌথবাহিনীর বিমান হামলায় শহরটির বন্দরে তিনজন সাধারণ মানুষ নিহত হয়েছে।
ন্যাটো লিবিয়ার সামরিক অভিযানের নেতৃত্ব গ্রহণের পরই যৌথবাহিনী সিরতে এ বিমান হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩২
bdnews24