আফগানিস্তান, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে চোরাগোপ্তা হামলা চালিয়ে প্রায় ৫০ জন পুলিশকে অপহরণ করেছে তালেবান জঙ্গিরা।
অপহৃত পুলিশরা নুরিস্তার প্রদেশ থেকে বেতন তুলে আসার পথে কুনার প্রদেশের প্রত্যন্ত চাপা দারা জেলায় অপহৃত হয়। নুরিস্তানের গভর্নর জামালউদ্দিন বাদার রোববার রয়টার্সকে একথা জানান।
তিনি বলেন, "অপহৃতরা ওই সময় সাধারণ পোশাকে ছিলেন এবং তাদের হাতে কোনো অস্ত্র ছিলো না।"
নুরিস্তানের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফারুক এ অপহরণের খবর নিশ্চিত করেছেন।
ওদিকে, অপহরণের পর তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, "ইসলামিক দলটি ৫০ আফগান পুলিশকে অপহরণ করেছে। তাদের ভাগ্যে কি ঘটবে তা নির্ধারণ করবে স্থানীয় এলাকায় দলটির সামরিক পরিষদ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এলকিউ/১৯৩৫ ঘ.
bdnews24