ওয়াশিংটন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভে সরকারের নির্মম দমনপীড়নের নিন্দা করেছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার বিক্ষোভে সরকারের নির্মম দমনপীড়ন বিশেষ করে নিরাপত্তা বাহিনীর হাতে সাধারণ মানুষ হত্যা ও সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে।
তিনি বলেন, এ সহিংসতার জন্য যারা দায়ী তাদের জবাবদিহি করা উচিত।
একইসঙ্গে সিরিয়া সরকারকে সংযত থাকা এবং জনগণের অধিকার রক্ষারও আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১২ ঘ.
bdnews24