২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া হামলায় জড়াতে চায় না জার্মানি

ভূমধ্যসাগরে ন্যাটোর সামরিক অবস্থান থেকে সমরাস্ত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমধ্যসাগরে ন্যাটোর সামরিক অবস্থান থেকে সমরাস্ত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। লিবিয়ায় হামলার নেতৃত্ব ন্যাটোকে হস্তান্তরের পরিকল্পনার মুখে এ ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মেইলে এক প্রতিবেদনে বলা হয়, বুধবার ন্যাটো থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মান সেনাবাহিনী। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা বাস্তবায়নে চলমান পশ্চিমা যৌথ বাহিনীর হামলায় অংশ নিচ্ছে না জার্মানি। বিষয়টির ওপর নিরাপত্তা পরিষদের ভোটাভুটির সময় ভোটদানে বিরত থাকে দেশটি। জার্মান সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ভূ-মধ্যসাগর থেকে দুটি ফ্রিগেট এবং ডবি