কায়রো, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিশরে সংবিধান সংশোধনের পক্ষে হ্যাঁ ভোট পড়েছে বেশি। ৭৭ শতাংশ ভোটার সংবিধান সংশোধনের পক্ষে মত দিয়েছেন।
আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচনের সাংবিধানিক ভিত্তি তৈরি করতে সংবিধান সংশোধনের উদ্দেশ্যে শনিবার মিশরে এ গণভোট হয়।
মিশরে গণঅভ্যুত্থানের পর এটিই প্রথম গণতান্ত্রিক ভোট। মানুষ স্মতস্ফূর্তভাবে ভোট দিতে ভোটকেন্দ্রে হাজির হয়। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে তারা ছিলো দৃঢ়প্রতিজ্ঞ।
৮ কোটি মানুষের দেশ মিশরে সাড়ে ৪ কোটি ভোটার শনিবার ভোট দিয়েছে। পুলিশকে সাহায্য করতে মাঠে নামানো হয় ৩৭ হাজার সেনা সদস্য।
আগামী সেপ্টেম্বর মাসে মিশরে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরপর হবে প্রেসিডেন্ট নির্বাচন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০০ ঘ.
bdnews24