ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ফরাসি যুদ্ধবিমান। ন্যাটোভুক্ত দেশগুলোসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এ হামলায় অংশ নিতে পারে।
বেনগাজিতে জাতিসংঘ ঘোষিত বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকায় শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর ওই হামলা চালানো হয়। একটি সামরিক যানে বিমান থেকে হামলা চালানো হয় বলে বিবিসিকে জানায় ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আল জাজিরা টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, প্রথম দফায় চারটি ট্যাংকে হামলা চালায় ফরাসি যুদ্ধবিমান।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়াটর্সকে বলেন, লিবিয়ায় শনিবারের অভিযানে প্রায় ২০টি ফরাসি যুদ্ধবিমান অংশ নেয়।
লিবিয়ার শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে মোকাবেলায় প্যারিসে পশ্চিমা ও আরব বিশ্বের নেতাদের বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলা চালানো হলো।
লিবিয়ার চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের দাবিতে ২৩ ফেব্র"য়ারি বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার প্রতিবাদে বিভিন্ন দেশে লিবিয়ার কূটনীতিকরা পদত্যাগ করেন।
একই সঙ্গে বিক্ষোভে যোগ দেয় দেশের নিরাপত্তা বাহিনীর বড় একটি অংশ। নিরাপত্তা বাহিনীকে বেশ কয়েকটি শহরের দখল নেয় তারা। পরবর্তীতে লিবিয়ার নিরপত্তা বাহিনীর সুসংগঠিত হামলার মুখে টিকতে না পেরে অনেকগুলো শহর থেকে পিছু হটে বিদ্রোহী বাহিনী।
তবে বিক্ষোভকারী ও বিদ্রোহীদের মূল ঘাঁটি দেশটির পূর্বাঞ্চলে এখনো তাদের নিয়ন্ত্রণ রয়েছে। পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি হয়েছে বিদ্রোহীদের কার্যক্রম পরিচালনার প্রধান ঘাঁটি।
এর আগে ফ্রান্সের সামরিক বাহিনীর এক সূত্র জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণে লিবিয়ার পুরো সীমান্তে টহল দিয়েছে ফরাসি বিমান।
ন্যাটোভুক্ত ২৮ দেশসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের বিমান ও নৌবাহিনী ফ্রান্সের সঙ্গে যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।
কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেছেন, লিবিয়ার কাছে নৌবাহিনীও অবস্থান নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র তার 'অন্যান্য ক্ষমতা' প্রয়োগ করবে। অভিযানে দেরি হলে আরো অনেক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটবে বলেও সতর্ক করেন তিনি।
তবে লিবিয়ায় যুক্তরাষ্ট্র পদাতিক বাহিনী নিয়োজিত করবে না বলে জানান তিনি।
লিবিয়ায় হামলা চালানোর জন্য ইতালি তার সাতটি বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইতালির বিমানবাহিনী ইতোমধ্যেই সেখানে অবস্থান নিয়েছে।
দুটি আরব দেশও লিবিয়ায় অভিযানে অংশ নেবে বলে জানিয়েছে সিএনএন।
কানাডা শনিবার ইতালিতে যুদ্ধবিমান পাঠিয়েছে। তবে কোনো অভিযানে অংশ নেওয়ার জন্য আরো দুই দিন লাগবে বলে জানিয়েছে কানাডা কর্তৃপক্ষ।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেছেন, 'খুনি উন্মাদ' গাদ্দাফিকে থামাতে আন্তর্জাতিক স
bdnews24