বেনগাজি, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার পরেও বিদ্রোহী বাহিনীর দখলে থাকা বেনগাজিতে শনিবার অভিযান চালিয়েছে লিবিয়ার নিরাপত্তা বাহিনী।
বিদ্রোহী বাহিনীর মুখপাত্র খালিদ আল-সালেহ রয়টার্সকে বলেছেন, "পশ্চিম দিক থেকে তারা বেনগাজিতে ঢুকেছে। পশ্চিমা শক্তিগুলো কোথায়? তারা তো বলেছিলো, কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালানো হবে।"
বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লিবিয়ায় নো ফ্লাই জোন ঘোষণা ও বেসামরিক নাগরিকদের রক্ষায় সামরিক অভিযানের প্রস্তাব অনুমোদন হওয়ার পর শুক্রবার অস্ত্রবিরতির ঘোষণা দেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কোউসা।
গাদ্দাফি বলেছেন, পশ্চিমা শক্তিগুলোর লিবিয়ায় হস্তক্ষেপের কোনো অধিকার নেই।
ফ্রান্স, ব্রিটেন ও জাতিসংঘে পাঠানো এক চিঠিতে গাদ্দাফির বরাত দিয়ে লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম জানান, "এটা অন্যায়, এটা পুরোপুরি আগ্রাসন। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করলে পরবর্তীতে আপনারা অনুতপ্ত হবেন।"
বেনগাজির আশপাশে বিদ্রোহী বাহিনী অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করছে সরকার।
এক প্রত্যক্ষদর্শী জানান, বেনগাজিতে একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং বিদ্রোহী বাহিনীর সদর দপ্তরের কাছে অন্তত একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে।
রয়টার্সের বেনগাজি প্রতিনিধি আঙ্গুস ম্যাকসোয়ান বলেন, "আমি বিমানটিকে চক্কর দিতে দেখছিলাম। সেটা হামলার লক্ষ্যস্থলের দিকে এগোচ্ছিলো। এমন সময় বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটি নিচে নামে এবং সেটি থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে।"
"বিমানটি বেনগাজির সেনা ঘাঁটিতে হামলা চালাতে গিয়েছিলো বলে মনে হচ্ছিলো।", বলেন তিনি।
এদিকে শনিবার লিবিয়া পরিস্থিতি পর্যালোচনায় প্যারিসে এক বৈঠকে বসছে আন্তর্জাতিক স
bdnews24