২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান সঙ্কটে পরমাণু জ্বালানি বিতর্ক যুক্তরাষ্ট্রে

জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে পরমাণু জ্বালানির নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ওয়াশিংটন, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে পরমাণু জ্বালানির নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জাপানের ডইচি প্ল্যান্টের মতো একই ডিজাইনের ২৩ টি পরমাণু বিদ্যুৎ প্রকল্প আছে যুক্তরাষ্ট্রের। পরিবেশবিদরা ইতোমধ্যেই পরমাণু জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমাতে বাতাস ও সৌর শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কথা বলছে। কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন আরো পরমাণু চুল্লি গড়ার জন্য ৩৬ বিলিয়ন ডলারের ঋণ সহায়তার অনুরোধ জানিয়েছেন। এতে করে যুক্তরাষ্ট্রে জ্বালানির প্রয়োজন মেটাসহ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং জীবাশ্ম জ্বালানির ওপর থেকে যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমবে বলে যুক্তি দেখাচ্ছেন তিনি। অন্যান্য মার্কিন কর্র্মতারা বলছেন, পরমাণু জ্বালানির নিরাপত্তা নিয়ে কোনো সিদ্ধান্ত টানার সময় এখনো আসেনি। তাছাড়া পরমাণু জ্বালানি থেকে দেশে ২০ শতাংশ বিদ্যুৎ চাহিদা মেটায় ওবামাও তা চালিয়ে যেতে সংকল্পবদ্ধ। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, "বহুমুখী উৎস থেকে ভবিষ্যতে জ্বালানির চাহিদা মেটাতে তিনি (ওবামা) বদ্ধপরিকর। আর সে সমস্ত উৎসের মধ্যে আছে পরমাণু জ্বালানি। দেশের জনগণের নিরাপত্তার কথাটি মাথায় রেখেই এক্ষেত্রে আগানো দরকার বলে তিনি বিশ্বাস করেন। আর তা করতে পারলে আমাদের জ্বালানি ভান্ডারে পরমাণু জ্বালানি রাখা যেতেই পারে।" পরমাণু জ্বালানি নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রে এবারই প্রথম নয়। ১৯৭৯ সালে পেনিসেলভানিয়ায় ত্রি মাইল আইল্যান্ডের পরমাণু কেন্দ্রে দুর্ঘটনার পর থেকে অনেক মার্কিনই ওই কেন্দ্রের পরমাণু চুল্লির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৪ ঘ.