২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেজস্ক্রিয়ায় ক্যান্সারের ঝুঁকিতে শিশুরা

পরমাণু কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়ার কারণে খাবার ও পানির মাধ্যমে ক্যান্সার হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে গর্ভজাত ও শিশুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 05:05 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

সিঙ্গাপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়ার কারণে খাবার ও পানির মাধ্যমে ক্যান্সার হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে গর্ভজাত ও শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন, তেজস্ক্রিয়া ছড়ানোর ফলে বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। আর উচ্চমাত্রার তেজস্ক্রিয় বিকিরণ এক্ষেত্রে আরো বিপজ্জনক। হংকং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ও মানবদেহে বিষক্রিয়া বিশেষজ্ঞ লি টিন-লাপ বলেন, জাপানের চারপাশের সমুদ্রের পানিতে তেজস্ক্রিয়ার মাত্রা পরিমাপ করা জরুরি। মঙ্গলবার সকালে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর চুল্লিতে বিস্ফোরণ ঘটে। বিকেলে বিস্ফোরণ ঘটে ৪ নম্বর চুল্লিতে। ১ নম্বর চুল্লি