২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় 'নো ফ্লাই জোন' চায় আরব লীগ

লিবিয়ায় বিক্ষোভকারী ও বিদ্রোহীদের রক্ষায় নো ফ্লাই জোন ঘোষণার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আরব লীগ। একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছে ওয়াশিংটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 09:07 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

রাস লানুফ, লিবিয়া/কায়রো, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ায় বিক্ষোভকারী ও বিদ্রোহীদের রক্ষায় নো ফ্লাই জোন ঘোষণার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আরব লীগ। একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছে ওয়াশিংটন। আরব লীগের মহাসচিব আমর মুসা বলেন, কায়রোয় শনিবারের বৈঠকে মুয়াম্মার গাদ্দাফির সরকার তার জনগণের ওপর চরম নির্যাতন চালিয়ে অপরাধ ও মানবাধিকার লঙ্ঘন করেছে-এ বিষয়ে সবাই একমত হয়েছে। দেশটির সাধারণ জনগণকে রক্ষায় নো ফ্লাই জোন (উড্ডয়ন নিষিদ্ধ এলাকা) ঘোষণার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি। আরব লীগের এ আহ্বানে সন্তোষ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলেছে, সংকট মোকাবেলায় এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে আরব লীগের এ আহ্বান গাদ্দাফিকে উৎখাতে ন্যাটোর সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় আঞ্চলিক সমর্থনের বিষয়টি নিশ্চিত করবে কিনা তা এখনো স্পষ্ট নয়। নিউ ইয়র্কে কূটনীতিকরা বলেন, লিবিয়ায় নো ফ্লাই জোন ঘোষণা নিয়ে এ সপ্তাহের শেষদিকে জাতিসংঘ নিরপত্তা পরিষদে ভোটাভুটি হতে পারে। লিবিয়ায় চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের দাবিতে ২৩ ফেব্র"য়ারি থেকে বিক্ষোভ শুরু হয়। তখন থেকে দেশটিতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতা ও বিদ্রোহী বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী লড়াই চলে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৪৫৮ ঘ.