২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সতর্কতা বাড়িয়েছে: আইএইএ

জাপানে শুক্রবার ভয়াবহ ভূমিকম্পের পর ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সতর্কতা বাড়ানো হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ভিয়েনা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানে শুক্রবার ভয়াবহ ভূমিকম্পের পর ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সতর্কতা বাড়ানো হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) একথা জানিয়েছে। আইএইএ জানায়, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সতর্কতা বাড়ানোর পাশাপাশি কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার কথাও তাদেরকে জানিয়েছে জাপান। তবে কেন্দ্রটি থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণ ঘটেনি বলে জানা গেছে। তবে জাপানের গণমাধ্যম অন্য একটি খবরে জানিয়েছে, পরমাণু চুল্লিতে পানির মাত্রা নেমে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্রটি থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এ কারণে ওই এলাকার ২ হাজার অধিবাসীকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে। সরকার এর আগে জানায় বিদ্যুৎকেন্দ্রটির শতিলীকরণ পক্রিয়া কাজ করছে না। কিন্তু আইএইএ বলছে, বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হলেও শীতলীকরণ পক্রিয়া চালু থাকা জরুরি। আইএইএ ফুকুশিমা সহ অন্যান্য পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ও গবেষণা চুল্লির অবস্থা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৬ ঘ.