সিঙ্গাপুর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাপানে দেড়শ' বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামির পর সব বন্দরের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
দেশটির উত্তরপূর্ব ঊপকূলীয় এলাকায় ১০ মিটারের সুনামিতে ঘর-বাড়ি, গাড়ি, দালানকোঠাসহ পানির ঢেউয়ের মুখে পড়া সব কিছু ভেসে যায়।
জাপানের এক শিপিং এজেন্ট বলেন, "এটা বড় ধরনের বিপর্যয়। ওই অঞ্চলে জাহাজের মালামাল খালাসের সব কার্যক্রম বন্ধ করা হয়েছে।"
টোকিও ভিত্তিক আরেক এজেন্ট বলেন, "কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অনেকগুলোরই সংরক্ষণ করা সব কয়লা পানিতে ভেসে যাবে।"
"অল্প সময়ের জন্য অন্তত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ পর্যন্ত সব বন্দর বন্ধ থাকবে", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৭২৩ ঘ.
bdnews24