ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর ১০ মিটার উঁচু ঢেউয়ে ভেসে গেছে জাপানের উত্তরপূর্ব উপকূল। এতে অন্তত এক জন মারা গেছে।
শুক্রবারের এ ভূমিকম্পে রাজধানী টোকিওর দালানকোঠাও কেঁেপ ওঠে।
শক্তিশালী এ ভূমিকম্প সৃষ্টি করে সুনামি।
জাপানের সরকারি টেলিভিশন এনএইচকে জানায়, ভূমিকম্পে আহত হয়েছেন অনেকে। অন্তত একস্থানে আগুন লেগেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/এমআই/১৪০০ ঘ.
bdnews24