২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১৭

সুদানের দারফুরে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সহিংসতায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই সেনা সদস্য ও ১৫ বিদ্রোহী রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

খার্তুম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সুদানের দারফুরে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সহিংসতায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই সেনা সদস্য ও ১৫ বিদ্রোহী রয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র আল সয়ারমি খালেদ বলেন, "মঙ্গলবার আবেদল ওয়াহেদের অনুসারী বিদ্রোহীরা রোকোরোয় সেনাবাহিনীর ওপর হামলা চালায়। পাল্টা হামলা চালিয়ে সেনাবাহিনী তাদেরকে হটিয়ে দেয়। সংঘর্ষে তাদের ১৫ জন ও দুই সেনা সদস্য নিহত হয়।" জাবেল মাররা পার্বত্যঞ্চলের রোকোরো সেনা ঘাঁটিতে সামরিক সরঞ্জাম সরবরাহের গাড়িতে বিদ্রোহীরা হামলা চালালে ওই সংঘর্ষ হয় বলে জানান খালেদ। আবদেল ওয়াহেদ আল-নূরের নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী সুদান লিবারেশন আর্মির (এসএলএ) পক্ষ থেকে মন্তব্য নেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। ২০০৬ সালে শান্তি আলোচনা থেকে বেরিয়ে যায় এসএলএ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২১৩ ঘ.