২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় ২৩ তেলকর্মী অপহৃত

কলম্বিয়ায় ভিচাদা প্রদেশে কানাডীয় 'তালিসমান এনার্জি' কোম্পানির ২৩জন স্থানীয় তেলকর্মীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। ফার্ক গেরিলারা এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

বগোটা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলম্বিয়ায় ভিচাদা প্রদেশে কানাডীয় 'তালিসমান এনার্জি' কোম্পানির ২৩জন স্থানীয় তেলকর্মীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। ফার্ক গেরিলারা এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। সম্প্রতি কলম্বিয়ায় নিরাপত্তা ব্যবস্থা উন্নত হওয়ায় এবং শীর্ষ কমান্ডারদের হারিয়ে ফার্ক গেরিলারা কিছু ভেঙে পড়ায় দেশটিতে গণঅপহরণের এমন ঘটনা বিরল। এতে নতুন করে সামনে চলে এসেছে কলম্বিয়ার তেল ও খনিজ কোম্পানিগুলোর অরক্ষিত অবস্থা। কলাম্বিয়ার 'ইকোপেট্রোল' কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে কানাডার 'তালিসমান এনার্জি'। অপহৃতরা তাসলিমান এনার্জির ঠিকাদারী নিয়ে তেল অনুসন্ধানের কাজ করছিলো। ভিচাদার প্রাদেশিক গভর্নর জুয়ান কার্লোস আভিলা জানান, তারা কাজ করার সময় বন্দুকধারীরা তাদের ধরে নিয়ে যায়। আভিলা কারাকোল বেতারকে জানান, "বন্দুকধারীরা ক্যাম্পে প্রবেশ করে ২৩জন কর্মীকে তাদের সঙ্গে করে জঙ্গলে নিয়ে যায়।" অপহৃতরা সবাই কলম্বিয়ার নাগরিক বলে জানান তিনি। কলম্বিয়ার সেনাবাহিনী বলেছে, বন্দুকধারীরা রেভল্যুশনারী আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার একটি স্থানীয় ইউনিটের সদস্য বলেই তাদের ধারণা। তবে তালিসমান কোম্পানির মুখপাত্র এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। দীর্ঘদিনের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর সম্প্রতি ল্যাটিন আমেরিকার চতুর্থ তেল উৎপাদনকারী কলম্বিয়া পেট্রোলিয়াম এবং খনিজে বিদেশ থেকে প্রচুর বিনিয়োগ সুবিধা পাচ্ছে। তবে দেশটির প্রান্তিক অঞ্চলগুলোতে সরকারের দুর্বল উপস্থিতির কারণে ছোট ছোট বিদ্রোহী গোষ্ঠিগুলো এক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এবি/এলকিউ/১৪১৫ ঘ.