২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওবামা

পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 06:58 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ওয়াশিংটন, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে ওবামা বলেন, "বৈশ্বিক মূল্যবোধ যা পাকিস্তানি, আমেরিকান এবং সারাবিশ্বের মানুষের জন্য সমান প্রযোজ্য তা সমুন্নত রাখার জন্য লড়াই করে জীবন উৎসর্গ করেছেন শাহবাজ ভাট্টি। একজন মানুষের ভেতরে থাকা অনুভূতি প্রকাশের অধিকার, নিজস্ব ধর্ম পালনের অধিকার এবং সব ধরনের বৈষম্য বিলোপই ছিল সেই মূল্যবোধের লক্ষ্য।" বুধবার রাজধানী ইসলামাবাদে দুই বন্দুকধারীর গুলিতে পাক সরকারের একমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী মন্ত্রী শাহবাজ নিহত হন। ইতোমধ্যে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা। পাকিস্তানের কঠোর ধর্মঅবমাননা আইনের (ব্লাসফেমি) সংস্কারের দাবিতে সোচ্চার হওয়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। এরআগে গত জানুয়ারি মাসের ৪ তারিখে পাঞ্জাব প্রদেশের গভর্নর ও ক্ষমতাসীন পিপলস পার্টির অন্যতম শীর্ষ রাজনীতিক সালমান তাসির নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হন। সালমানও ধর্মঅবমাননা আইনের সংস্কার চেয়েছিলেন। সালমান তাসিরের হত্যাকাণ্ডের পর শাহবাজ ভাট্টি আশঙ্কা প্রকাশ করেছিলেন, তারও একই পরিণতি হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫০ ঘ.