২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আফগান যুদ্ধ অবসানে তালেবানের সঙ্গে আলোচনা চাই'

আফগানিস্তানে যুদ্ধের অবসান ঘটাতে চাইলে যুক্তরাষ্ট্রকে তালেবানদের সঙ্গে সরাসরি আলোচনায় যেতে হবে। বুধবার এমন পরামর্শই দেওয়া হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির একটি প্রতিবেদনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

লন্ডন, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগানিস্তানে যুদ্ধের অবসান ঘটাতে চাইলে যুক্তরাষ্ট্রকে তালেবানদের সঙ্গে সরাসরি আলোচনায় যেতে হবে। বুধবার এমন পরামর্শই দেওয়া হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির একটি প্রতিবেদনে। কমিটি বলেছে, আফগানিস্তানে সামরিক অভিযান কাজে আসছে না। আর সেকারণে তালেবান নেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য ওয়াশিংটনকে রাজি করানোর চেষ্টা চালাতে ব্রিটিশ সরকারকে আহ্বান জানিয়েছে কমিটি। বেশ কয়েকজন বিষেশজ্ঞ ও সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনে কমিটি বলেছে, আফগানিস্তানের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের পরিচালনাধীনে রাজনৈতিক সম্প্রীতি গড়ার প্রক্রিয়াই ব্রিটেন ও অন্যানদের জন্য আফগানিস্তান যুদ্ধ শেষ করে সেখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে ভালো উপায় এবং একমাত্র ভরসা। প্রতিবেদনে আরো বলা হয়, আফগানিস্তানে শান্তি ফেরাতে হলে তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনায় বসাটা অপরিহার্য। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রে দেরী করা উচিত নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৪ ঘ.