২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পের বর্ষপূতির দিনে চিলিতে আবারো ভূমিকম্প

চিলিতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের বর্ষপূতির দিনেই আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। ৬ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল চিলির ২৩ মাইল দক্ষিণাঞ্চলীয় কনসেপসিয়নে ভূপৃষ্ঠের ১০.৪ মাইল গভীরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 06:25 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

সান্তিয়াগো/ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলিতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের বর্ষপূতির দিনেই আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। ৬ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল চিলির ২৩ মাইল দক্ষিণাঞ্চলীয় কনসেপসিয়নে ভূপৃষ্ঠের ১০.৪ মাইল গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ রোববার খবর জানায়। ১০ সালের ২৭ ফ্রেব্র"য়ারি দেশটিতে ৮.৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে পাঁচ শতাধিক মানুষ মারা যায়, গৃহহারা হয় লাখো মানুষ। ওই ভূমিকম্পে দেশটির আর্থিক ক্ষতি হয় প্রায় ৩ হাজার কোটি মার্কিন ডলার। ভূমিকম্পের বর্ষপূর্তিতে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার নেতৃত্বে নিহতদের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে বিবিসি জানায়। অনুষ্ঠানে তিনি ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে সংস্কারের অগ্রগতির বিবরণ তুলে ধরেন। কিন্তু সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের যথেষ্ট সহায়তা করেনি বলে অনেকে প্রতিবাদ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৬ ঘ.