২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলিতে গুলি, জাবিয়াহ বিক্ষোভকারীদের দখলে

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে শুক্রবার একাধিক এলাকায় সরকারবিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছে গাদ্দাফি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

বেনগাজি, লিবিয়া, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে শুক্রবার একাধিক এলাকায় সরকারবিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছে গাদ্দাফি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ৫ জন। ওদিকে, ত্রিপোলির মাত্র ত্রিশ মাইল পশ্চিমের জাবিয়াহ শহরের দখল নিয়েছে বিক্ষোভকারীরা। শুক্রবার জুমার নামাজের পর ত্রিপোলির জাঞ্জুর জেলায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত পাঁচ জন নিহত হয়েছে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে। তাছাড়া, ত্রিপোলির পূর্বদিকের ফাসলুম জেলায়ও বিক্ষোভ হচ্ছে বলে জানান তিনি। এক ইমেইল বার্তায় ওই প্রত্যক্ষদর্শী বলেন, "জাঞ্জুরে বিক্ষোভকারীদের ওপর গাদ্দাফির অনুসারী নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছে। এতে পাঁচ থেকে সাত জন নিহত হয়েছে।" শুক্রবার সকালে জাবিয়াহ শহরের ওপর দিয়ে তিউনিসিয়ায় পালিয়ে যাওয়া সাইদ মুস্তাফা রয়টার্সকে বলেন, শহরটি পুরোপুরি বিক্ষোভকারীদের দখলে। তিনি বলেন, "জাবিয়াহ'র চারপাশে পুলিশ ও সেনাবাহিনীর তল