নয়াদিল্লি, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার সংসদে রেল বাজেট পেশ করেছেন। বাজেটে যাত্রী এবং মালভাড়া বাড়ানো হয়নি। পশ্চিমবঙ্গে নির্বাচনের দিকে তাকিয়ে এ বাজেটে নতুন বেশ কয়েকটি প্রস্তাব করেছেন তিনি।
যাত্রী ও মাল ভাড়া না বাড়ানোয় তা দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
এ সুবিধা ছাড়াও বাজেটে অন্যান্য সুবিধার মধ্যে আছে শহর ও গ্রামাঞ্চলে সাধারণ মানুষের জন্য বাড়তি সুবিধা।
৮০ টিরও বেশি সরকারি-বেসরকারি যৌথ প্রকল্প, ৬৫ টি নতুন ট্রেন, ৯ টি দুরন্ত এক্সপ্রেস চালু কর, কলকাতা মেট্রোর জন্য ৩৪ টি নতুন সার্ভিস চালু, পশ্চিমবঙ্গে শহরাঞ্চলের জন্য ৫০ টি বাড়তি ট্রেন।
আর রেলভিত্তিক কয়েকটি শিল্প স্থাপনের প্রস্তাবের মধ্যে আছে বিভিন্ন রাজ্যে ওয়াগন কারখানা, কোচ ও যন্ত্রাংশ কারখানা, ডিজেল ইঞ্জিন কারখানা, মেট্রো কোচ ফ্যাক্টরি প্রভৃতি।
রেলশিল্পে সব মিলে নতুন করে ১২ দশমিক ৬৮ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্র"তি দিয়েছেন মমতা। ১৩০০ কিলোমিটার দীর্ঘ রেললাইন বসানো এবং উন্নত যন্ত্রপাতির খরচ বাবদ এই বিপুল তহবিল ধার্য করা হয়েছে।
বাজেট পেশ করে মমতা বলেন, একদিকে ভারতের দ্রুত বিকাশমান রেলওয়ে এবং অন্যদিকে দেশের সাধারন মানুষের প্রতি দায়িত্ব-- দুদিকে লক্ষ্য রেখেই এ বাজেট পরিকল্পনা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৫ ঘ.
bdnews24