কায়রো, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিশরের পদচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের আমলে নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমান হত্যা প্রচেষ্টা থেকে প্রাণে বেঁচেছেন।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল গেইত একথা জানিয়েছেন। গেইত এর সঙ্গে এক টেলিভিশন সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা মেনা একথা জানায়।
]
এর আগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে সুলাইমানকে হত্যার চেষ্টা সম্পর্কিত প্রতিবেদন ৫ ফেব্র"য়ারিতে অস্বীকার করেন মিশরের নিরাপত্তা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
কিন্তু বুধবার দিনশেষে আল হায়াত স্যাটেলাইট টিভি চ্যানেলে গেইত বলেন, আগের ওই সংবাদ সঠিক। তিনি কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি এলাকায় সুলাইমানের গাড়িতে বন্দুকধারীদের গুলি চালাতে দেখেছেন বলে জানান।
বন্দুকধারীরা একটি এম্বুলেন্সে করে এসেছিলো। হামলায় সুলাইমানের একজন দেহরক্ষী নিহত হয়েছে এবং আরেকজন দেহরক্ষী এবং গাড়িচালক আহত হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৭ ঘ.
bdnews24