২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্টে গুলিতে ৬ বিক্ষোভকারী নিহত

আইভরি কোস্টে সোমবার প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোর পদত্যাগের দাবিতে বিক্ষোভরতদের ওপর সেনা সদস্যদের গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

আবিদজান, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আইভরি কোস্টে সোমবার প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোর পদত্যাগের দাবিতে বিক্ষোভরতদের ওপর সেনা সদস্যদের গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা একথা জানায়। কুমাসি জেলার অধিবাসীরা জানিয়েছে, সেনারা বিক্ষোভকারীদের ওপর মেশিনগানের গুলি চালায়। এতে নিহত হয় অন্তত তিন বিক্ষোভকারী। ওদিকে, ত্রিচভিল শহরের মেয়রের কার্যলয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গুলিতে তিনজন নিহত এবং ১৪ জন আহত হওয়ার কথা জানান। তবে ওয়াত্তারা আলাসানের শিবির সোমবারের বিক্ষোভে নিহতের সংখ্যা তিন বেসামরিক নাগরিকসহ ১২ উল্লেখ করেছে। রকেট চালিত গ্রেনেড হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানায় তারা। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আইভরি কোস্টে ২৮ নভেম্বরের নির্বাচন নিয়ে শুরু হওয়া বিক্ষোভ এখনো থামেনি। বিতর্কিত ওই নির্বাচনে বিরোধী প্রার্থী ওয়াত্তারাকে বিজয়ী হিসাবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু আইভরি কোস্টের প্রেসিডেন্ট বাগবো পদত্যাগ করে ওয়াত্তারার হাতে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৩ ঘ.