২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়েজ খালে প্রবেশ করেছে ইরানি যুদ্ধজাহাজ

ইরানের নৌ বাহিনীর দুটি জাহাজ মঙ্গলবার সুয়েজ খালে প্রবেশ করে ভূমধ্যসাগরের দিকে যাচ্ছে। এতে নিশ্চিতভাবেই ক্ষুব্ধ হবে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ইসমাইলিয়া, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ ইরানের নৌ বাহিনীর দুটি জাহাজ মঙ্গলবার সুয়েজ খালে প্রবেশ করে ভূমধ্যসাগরের দিকে যাচ্ছে। এতে নিশ্চিতভাবেই ক্ষুব্ধ হবে ইসরায়েল। সুয়েজ খালের এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজ দুটি সকাল ৫ টা ৪৫ মিনিটে সুয়েজ খালে প্রবেশ করেছে। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায়নি। সুয়েজ খাল মিশরের মধ্য দিয়ে গেছে। খালটির উত্তরাঞ্চলীয় প্রবেশপথ 'পোর্ট সাইদ' এর অবস্থান ইসরায়েল থেকে প্রায় ১শ কিলোমিটার জুড়ে। এ খাল পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে জাহাজ চলাচল করে। কিন্তু ইরানি যুদ্ধজাহাজ দুটির গন্তব্য সিরিয়া। সেখানে যেতে হলে জাহাজদুটিকে ইসরায়েলি উপকূল হয়ে যেতে হবে। ১৯৭৯ সালের পর ইরানের নৌ বাহিনীর জাহাজ এই প্রথম এ খাল পাড়ি দিচ্ছে। ইরানের এ পদক্ষেপকে উস্কানি বলেই মনে করছে ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৪ঘ.